০৬ মে ২০২৬

দৈনন্দিন

কুলাউড়া উপজেলার নতুন ইউএনও সানজিদা আক্তার

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ৬ মে, ২০২৬ ১:৩২ অপরাহ্ন

ছবিঃ সানজিদা আক্তার

কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনা হয়েছে। নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার।

বুধবার (৬ মে) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুলাউড়ার বর্তমান ইউএনও মো: মহিউদ্দিনকে বদলি করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় পদায়ন করা হয়েছে। তার স্থলেই কুলাউড়ার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন সানজিদা আক্তার।

জানা গেছে, ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, কুলাউড়ায়, ইউএনও, সানজিদা আক্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ