মুহাম্মদ ফখরুল ইসলাম
‘ব্যাংক ডাকাতদের পুনর্বাসনের মাধ্যমে ব্যাংকিং খাত ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ৭:১৩ অপরাহ্ন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে প্রকাশিত নিউজলেটার ‘এসআইইউ ইংলিশ ভয়েসেস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'নিউজ লেটার প্রকাশ বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্কৃতির অন্যতম একটি অংশ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার ঘটনা প্রবাহ পাওয়া যায়। ইংরেজি বিভাগের এ উদ্যোগ তাদের সৃজনশীলতার পরিচয় বহন করে। 'ইংলিশ ভয়েসেস' তাই শুধু একটি নিউজলেটার নয়, এটিকে আমরা ইংরেজি পরিবারের নিত্যদিনের ঘটনা প্রবাহের একটি শাব্দিক দলিল বলতে পারি।'
ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ।
ইংরেজি বিভাগের প্রভাষক এস.কে.শাহরিয়ার এবং প্রভাষক জাহিদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন খালেদ হোসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ডক্টর মো. রেজাউল কবির, আইন বিভাগের প্রধান সোহেল হাবিব নওরোজ, সিএসই বিভাগের প্রধান ওমর ফারুক জাহাঙ্গীর এবং আইন বিভাগের কো অর্ডিনেটর সামিউর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সব শিক্ষক উপস্থিত ছিলেন। নিউজলেটারটিতে বিভাগের একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমের নির্বাচিত খবর ও ছবি প্রকাশিত হয়েছে।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, SIU English Voices, ইংরেজি বিভাগের নিউজলেটার, SIU newsletter,