
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে সিলেটজেলাস্টেডিয়াম থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেকরহমান এমপি।
একই সময়ে সাইফুররহমানস্টেডিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসেররহমান, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিনআহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেলমিলার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করেন এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধনী আয়োজন উপভোগ করেন। পরে জেলা পর্যায়ে কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়া ও জুড়ী উপজেলার দল অংশ নেয়।
আয়োজকরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬, মৌলভীবাজার ক্রীড়া, সিলেট জেলা স্টেডিয়াম, তৃণমূল ক্রীড়াবিদ, ক্রীড়া প্রতিযোগিতা


