ছাত্রনেতা মাহদীর করা হামলা চেষ্টার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: জেলা ছাত্রদল সভাপতি
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ২:৫০ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে গোয়াইনঘাট বাজার সংলগ্ন হাই স্কুল মার্কেট প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
সমিতির আহ্বায়ক ইজ্জত উল্লাহ্ এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. মর্তুজ আলী ও ব্যবসায়ী মোশারফ হোসেন মাছুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি সোহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সালেহ আহমদ, প্রচার সম্পাদক মো. জিয়াউল হক, সদস্য সঞ্জয় চন্দ ও খলিলুর রহমানসহ জনপ্রতিনিধি, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ
গোয়াইনঘাট, বাজার সমিতি নির্বাচন, সিলেট, ব্যবসায়ী সমিতি