যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ১:১৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উৎলারপার এলাকা থেকে ৯৬ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে মোহাম্মদ শাহিন আহমদ (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি জৈন্তাপুর থানার হরিপুর উৎলারপার গ্রামের বাসিন্দা এবং মো. শাহজাহানের ছেলে।
র্যাব জানায়, অভিযানে শাহিন আহমদের হেফাজত থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত শাহিন আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাপুর মদ উদ্ধার, সিলেট র্যাব অভিযান, র্যাব-৯ মাদকবিরোধী অভিযান