ওসমানীনগরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভন্ড ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৩০ ঘন্টা
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন
সিলেটের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষায় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ‘আলোর পথে’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচি পালন করা হয়। ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্য সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন বলেন, নেতিবাচক কার্যক্রম কেবল ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও জাতীয় অর্থনীতিতে কালো ছায়া ফেলে। সীমান্তের সংকট নিরসনে কেবল কঠোর আইন প্রয়োগ নয়, বরং মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সচেতনতা বৃদ্ধিকে মূল হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, তাদের মানবিক উদ্যোগ কেবল নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কয়েকশ দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করছেন, যা সীমান্তবাসীর প্রতি বাহিনীর মমত্ববোধের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে বিজিবি সিলেট সেক্টরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসকের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট, বিজিবি, জকিগঞ্জ, জৈন্তাপুর