২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন


‘উদ্ভাবনী নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

 

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্ভোধন করা হয়। মেলার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। 

 

উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়ের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উত্তম কুমার রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইফতেখার হোসেন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

 

উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, গোয়াইনঘাট, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ