০১ আগস্ট ২০২৬

দৈনন্দিন

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়মশিউর রহমানকে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক সিলেট বিভাগ–এর বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিভাগীয় কমিশনার, মশিউর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ