১৯ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

তাহিরপুরে হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৪:২১ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে আবুল কালাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মাটিয়ান হাওরে ভুক্তভোগী দুই জন হাঁসের খামারে কাজ করার সময়  বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আরেকজন গুরুতর আহত হোন।

নিহত আবুল কালাম তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা আবু বকরের ছেলে এবং আহত ব্যক্তি নুর মোহাম্মদ (২২) বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিয়ান হাওরে আবুল কালাম ও নুর মোহাম্মদ একটি খামারে হাঁস দেখাশোনার কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবারও হাওরে হাঁস চড়াতে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শিকার হোন তাঁরা। এতে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত নুর মোহাম্মদকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়েজ আহমদ নুরী জানান, নুর মোহাম্মদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, হাওর, বজ্রপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ