২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

যাদুকাটায় তীর কেটে বালু লুটের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ২:২৪ অপরাহ্ন


তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবাধে বালু লুটের প্রতিবাদ ও নদী রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত যাদুকাটা নদীর আদর্শ গ্রাম সংলগ্ন পাক্কার মাথা নামক এলাকায় এ কর্মসূচি করা হয়েছে। সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচি চলাকালীন বক্তারা বলেন, যাদুকাটা নদী এলাকায় পাড় কেটে যেভাবে বালু লুট করে নিয়ে যাচ্ছে তা না সামলাতে পারলে এখানকার পরিবেশ-প্রতিবেশ বড় ধরনের বিপর্যয়ের সামনে পড়তে যাচ্ছে। বালু লুট ও এখানকার পরিবেশকে বাঁচাতে প্রশাসনের আরও কার্যকরী ভূমিকা রাখা জরুরি। 

তারা আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের ছত্রছায়ায় স্থানীয় বাসিন্দের কেউ কেউ এই অপকর্মের খেলায় মেতে উঠেছে। এদের দমন না করতে পারলে যাদুকাটাকে রক্ষা করা যাবে না। ইতিমধ্যে নদী এলাকার শত শত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। সামনে হুমকিতে পড়ে যাদুকাটা সেতুসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। 

বক্তারা বলেন, যতক্ষণ এ নিয়ে কথাবার্তা বলা হয় ততক্ষণ এ অপকর্ম বন্ধ থাকে। পরক্ষণেই আবার যেই-সেই। এ সমস্যার স্থায়ী সমাধান চান তাঁরা। তাঁরা বলেন, আমরা মনে করি, প্রশাসন এ কাজে সহযোগী না হলে কারো ক্ষমতা নেই একমুঠো বালু এখান থেকে লুট করে নিয়ে যাবে।

এতে বক্তব্য রাখেন, সমাজকর্মী ও লেখক আবুল হোসেন, সারোয়ার ইবনে গিয়াস, বাদাঘাট এলাকার বাসিন্দা আল আমিন হুদা, ছাত্রনেতা আজিজুর রহমান কাউসার, সুজন আহমেদ ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া। এসময় অন্তত অর্ধশতাধিক সচেতন মানুষ কর্মসূচি উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, যাদুকাটা নদী, অবস্থান কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ