২৩ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হামে নতুন করে আক্রান্ত ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন


সিলেটে সাম্প্রতিক সময়ে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। নতুন করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের  ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ (বুধবার) এখন পর্যন্ত নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। এর মধ্যে বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে শিশুদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত চিকিৎসা গ্রহণ ও সচেতনতা বাড়ানো জরুরি।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, চিকিৎসা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ