রামিসা হত্যা মামলায় আইনজীবী হিসেবে লড়বেন সিলেটের শিশির মনির
দৈনন্দিন
প্রকাশঃ ২০ মে, ২০২৫ ৪:৩২ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মুল্লুক চলো’ দিবস উপলক্ষে আলোচনা ও স্মরণসভা করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার দুপুরে শহরের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি পঙ্কজ এ কন্দ।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, চা শ্রমিক নেতা শুভাস রবিদাস ও সুমন তাঁতী।
সভায় বক্তারা বলেন, ১৯২১ সালের ২০ মে চা জনগোষ্ঠীর সদস্যরা সিলেট থেকে পায়ে হেটে চাঁদপুরের মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা বাহিনীর সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। এই ঘটনার ১০৪ বছর পেরিয়ে গেছে। এখনো চা শ্রমিকদের মৌলিক অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি।
সভা থেকে চা শ্রমিক নেতারা এই দিসবটিকে রাষ্টীয়ভাবে পালনের জন্য চা শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানান।
মুল্লুক চলো দিবস, চা শ্রমিক দিবস, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, শ্রীমঙ্গল চা শ্রমিক