২১ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন


মৌলভীবাজারে বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

দিবসের সূচনা করা হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।

 

পরবর্তীতে শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

সকাল ৮টায় সাইফুর রহমান স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ভিডিপি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর শৃঙ্খলা, সমন্বয় ও দৃষ্টিনন্দন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্বাধীনতা দিবস, মৌলভীবাজার, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ