সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের আলমপুরে অবস্থিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘স্মাইল লার্নিং সেন্টার’ পরিদর্শন করেছেন সিলেটের দুইজন প্রখ্যাত শিক্ষাবিদ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক ড. দিদার চৌধুরী এবং সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজিবুল হক, স্মাইলের প্রতিষ্ঠাতা সমাজসেবী আব্দুল কুদ্দুস রুবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আহমেদ এবং স্মাইল লার্নিং সেন্টারের ইনচার্জ সজল মালাকার।
এসময় বরেণ্য দুই শিক্ষাবিদ স্মাইলের সেলাই প্রশিক্ষণ, ইংরেজি ভাষা শিক্ষা, কম্পিউটার শিক্ষা পাঠাগারসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। প্রাকৃতিক পরিবেশে নান্দনিক ভবনে এরকম বহুমুখী চমৎকার কাজ দেখে তারা উচ্ছাস প্রকাশ করেন। এসময় তারা, প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস রুবেল এর কাছ থেকে প্রতিষ্ঠানটির ভবিষ্যত পরিকল্পনা শুনে ব্যাপক উৎসাহ দেন। এবং এসব সামাজিক সেচ্ছাসেবী এবং শিক্ষামূলক কাজে স্মাইলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট, আলমপুর