০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মোগলাবাজারে কিশোরকে বলাৎকারের ঘটনায় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ন


সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে কিশোর বলাৎকারের মামলার পলাতক আসামি জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৮ মে) রাত ৭টা ৪০ মিনিটের দিকে মোগলাবাজার থানাধীন আলমপুর আবাসিক এলাকার বাগানবাড়ি থেকে জালাল উদ্দিনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া জালাল উদ্দিন ফুল মিয়া (৫২) মোগলাবাজার থানার আলমপুর এলাকার মৃত আতাউর রহমান ওরফে আতাই মিয়ার ছেলে।  

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩২৮ ধারায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি)-এর মোগলাবাজার থানায় মামলা রয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান,  গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, মোগলাবাজার, র‌্যাব-৯, কিশোর ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন আইন,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ