রামিসা হত্যা মামলায় আইনজীবী হিসেবে লড়বেন সিলেটের শিশির মনির
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন
‘বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের ডেপুটি কমিশনার (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।
মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলেক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিসি বলেন, ‘আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’
সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা, অগ্নিনির্বাপন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগার ঘটনা, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল দেখানো হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।
মৌলভীবাজার খবর, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, ডিসি তৌহিদুজ্জামান পাভেল, দুর্যোগ প্রস্তুতি বাংলাদেশ, ফায়ার সার্ভিস মহড়া