পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ মার্চ, ২০২৬ ৪:২২ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই মো. মোরশেদ আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় কালীগঞ্জ বাজারের ‘রিলাক্স ক্যাফে’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল এলাকার বাসিন্দা ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০) এবং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল এলাকার রাশেদুল ইসলাম (৩০)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মানিকপুর ইউনিয়ন, কালীগঞ্জ বাজার, গ্রেপ্তার, সিলেট, জকিগঞ্জ, মাদকবিরোধী অভিযান, ইয়াবা