০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ মার্চ, ২০২৬ ১১:১২ অপরাহ্ন


সিলেটে চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মেহেদী জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়। সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর শাহপরান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

 

পুলিশের দাবি, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা। 

 

সোমবার (২ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় ‘কাভেরি মেহেদী’ কন জব্দ করা হয়।

 

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে সিলভার রঙের একটি টয়োটা এম.ক্রপ-২০০৭ মডেলের (রেজি: ঢাকা মেট্রো-গ-২৯-৬৩৫৭) প্রাইভেটকার এবং ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় কেভেরি মেহেদী কন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুমন সাহা (২৬), মনির কাজী (৩০) ও মো. রুবেল (৩২)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরান থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

অপরাধ, আটক, সিলেট, ভারতীয় পণ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ