২০ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ১০:২২ অপরাহ্ন


মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। 

 

একইসঙ্গে আরও পাঁচজন সৈনিক গুরুতর আহত হয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

 

বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকজন আঘাতে সামান্য আহত হয়েছেন। তাদের পুনরায় কাজে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চলছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতির নিয়মিত পরিবর্তন হচ্ছে। আপাতত নিহতদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো তথ্য তাদের স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা পর পর্যন্ত গোপন রাখা হবে।

 

সুত্র: আল জাজিরা 


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ইরান ইজরায়েল যুদ্ধ, আন্তর্জাতিক খবর, ইরান, আমেরিকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ