দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৭:১৪ অপরাহ্ন
সিলেটে পরিবহন শ্রমিক নেতাদের ‘আওয়ামী লীগ ট্যাগ‘ দেওয়ার প্রতিবাদে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সংগঠনের নির্বাচনে পরাজিত একটি চক্র মিথ্যা দলীয় পরিচয় দিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা চালাচ্ছে। সংগঠনের সভাপতি ময়নুল ইসলামকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য এবং সাধারণ সম্পাদক আব্দুল মুহিমকে গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক হিসেবে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বানোয়াট। তারা কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলেন দাবি করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ৫ আগস্ট পতিত ফ্যাসিস্ট সরকারের পতনের পরও ফেসবুকে বিভিন্ন আইডি থেকে আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। এতে সাধারণ পরিবহন শ্রমিকদের মাঝে ক্ষোভ তৈরি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ক্ষুব্ধ শ্রমিকরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে পারে। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে শ্রমিকরা পরোক্ষ সমর্থন দিলেও নিরাপত্তার কারণে তারা সরাসরি অংশ নিতে পারেননি। তবে ৫ আগস্ট টার্মিনালের শত শত যানবাহন ও শ্রমিকদের নিরাপত্তায় তাঁরা সারাদিন অবস্থান করেছিলেন। সেই ঘটনাও এখন বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে।
নেতৃবৃন্দ জানান, দায়িত্ব গ্রহণের সাড়ে তিন বছরের মাথায় ১৩০ জন নিহত শ্রমিক পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার নগদ অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া শ্রমিকদের কল্যাণে কদমতলী টার্মিনালের পাশে ১ কোটি টাকা ব্যয়ে একটি জায়গাও ক্রয় করা হয়েছে, যা সিলেটের পরিবহন ইতিহাসে নজিরবিহীন।
তাঁরা আরও বলেন, সংগঠনের সাম্প্রতিক নির্বাচনে পরাজিত একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ও নগরীর বিভিন্ন স্থানে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আমরা পরিবহন শ্রমিকদের নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
পরিবহন শ্রমিক, পরিবহন, আওয়ামী লীগ ট্যাগ