২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বোর্ডের ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই ও বিসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এ সময় নগরের মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

 

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ