১৯ মার্চ ২০২৬

অপরাধ-বিচার

কিস্তি তুলতে গিয়ে নিখোঁজ ব্র্যাক কর্মকর্তা, দ্রুতই উদ্ধারের আশ্বাস পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন

ছবিঃ নিখোঁজ বিজয় দাস

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ব্র্যাক এনজিওতে কর্মকর্তা বিজয় দাস নামে এক যুবক কিস্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে অফিস থেকে কাজে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। তাঁর নিখোঁজ হওয়ায় সহকর্মী ও পরিবারের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয় দাস ব্র্যাক মীরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। অফিস থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। এঘটনায় গোলাপগঞ্জ থানায় নিখোঁজ ডায়রী করেছে পরিবার। 

এদিকে এ ঘটনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে গভীরভাবে অনুসন্ধান করছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে কিস্তির টাকা নিয়ে আত্মগোপনে রয়েছে এবং খুব সম্ভবত সে সিলেটেই আছে। তাছাড়া কিছুদিন আগে সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও সে উত্তীর্ণ হয়েছে। 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবার থেকে নিখোঁজ ডায়রী করা হয়েছে। আমরাও গুরুত্ব দিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুতই আমরা তার সন্ধান বের করতে পারব।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, গোলাপগঞ্জ, নিখোঁজ, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ