২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

রোজা শুরুর আগেই সিলেটে নিত্যপণ্যের দামে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১১ অপরাহ্ন


১৪৪৭ হিজ‌রি স‌নের প‌বিত্র রমজান মা‌সের চাঁদ দেখা গে‌লে বাংলা‌দে‌শে আগামীকাল বৃহস্প‌তিবার থে‌কে শুরু হ‌বে রোজা। রমজান মাসকে সামনে রেখে সিলেটে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

 

শাক-সবজি থেকে শুরু করে সকল পণ্যের দামই বেড়ে গেছে। বিশেষ করে বেড়েছে সবজির দাম।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিভিন্ন সবজি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

 

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহের ব্যবধানে কয়েকটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শসার দামও দিগুণ বেড়েছে। একই সঙ্গে গাজরসহ অন্যান্য সবজির দামও বেড়েছে।

 

তবে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। সবজির পাশাপাশি মসলা ও নিত্যপণ্যেও ঊর্ধ্বগতি দেখা গেছে। পেঁয়াজ কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ১৭০ টাকা।

 

ভোজ্যতেলের বাজারেও অস্থিরতা রয়েছে। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আগে প্রতি লিটার ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হলেও এখন তা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

নগরের আম্বরখানা বাজারে কথা হয় ক্রেতা আবদুল কাইয়ুমের সঙ্গে। তিনি বলেন, রমজান এলেই বাজারে যেন অদৃশ্য চাপ পড়ে। এখনো মাস শুরু হয়নি, তার আগেই লেবু-শসার দাম বেড়ে গেছে। মধ্যবিত্তের জন্য এটা বাড়তি চাপ।

 

একই বাজারের সবজি বিক্রেতা মো. জালাল জানান, রমজানে লেবু ও সালাদজাতীয় পণ্যের চাহিদা বাড়ে। পাইকারি বাজারেই দাম বেশি, তাই খুচরায়ও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

 

সবজির পাশাপাশি মসলা ও নিত্যপণ্যেও ঊর্ধ্বগতি দেখা গেছে। পেঁয়াজ কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে

 

খাদ্যপণ্য বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, কোম্পানি থেকে সরবরাহ কম আসছে। চাহিদা বাড়ার আগেই বাজারে চাপ তৈরি হয়েছে। যদি নজরদারি না বাড়ে, সামনে দাম আরও বাড়তে পারে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, নিত্যপণ্য, দাম বাড়তি, রোজা, রমজান মাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ