পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন
সিলেটে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের কোতোয়ালি থানার মহাজনপট্টি এলাকার কাষ্টঘর প্রবেশমুখে খান পেন্সি হার্ডওয়্যার দোকানের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি হলেন মো. পাপলু (২৮)। তিনি সিলেট জেলার মোগলাবাজার থানার সাজিদাবাদ এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি এবং সাতটি পুটলায় মোড়ানো ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান , এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক, গ্রেপ্তার, ডিবি পুলিশ, এসএমপি, সিলেট