দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
জরুরি ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়নকাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড–এর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–৩–এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, জরুরি মেরামত ও লাইন উন্নয়নকাজের কারণে সাময়িক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক এ ভোগান্তির জন্য এ সময় তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
সিলেট, বিদ্যুৎ বিভ্রাট, সিলেট নগর, ভোগান্তি