যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ৬:২৯ অপরাহ্ন
হজরত মুহাম্মদ (সা:) নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করায় বিকাশ ধর দীপ্ত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্র এবং মৌলভীবাজার সদর উপজেলার মারকোনা গ্রামের সুধীর ধরের ছেলে।
বুধবার (১৪ মে) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
ওসি বলেন, আটকের পর পুলিশ বিকাশ ধরকে থানা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার ব্যবহৃত দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। পূর্বের মামলার জেরে আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আজ শুক্রবার (১৬ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বিকাশ ধর গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ছবিতে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সঃ)কে ধর্ষক বলে মন্তব্য করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের জঙ্গি বলে কটুক্তি করতে দেখা যায়।
ফেসবুকে বিকাশ ধরের মন্তব্যের স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ভাইরাল হলে শাবিপ্রবি, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়। এতে পরবর্তীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর সে তার মন্তব্য ডিলিট করে এবং ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করে।
ফেসবুকে বিকাশ ধরের মন্তব্য, কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য, মৌলভীবাজার, শাবিপ্রবি শিক্ষার্থী