১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৬ মে, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সিলেটসহ সারাদেশেই ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি নির্দেশনায় বলা হয়, দেশীয় বনজ, ফলজ ও ঔষধি গাছের মাধ্যমে টেকসই ও পরিবেশবান্ধব বনায়ন গড়ে তুলতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থা, এমনকি ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতেও এখন থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি চারার ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।
উল্লেখ্য, পরিবেশবিদরা দীর্ঘদিন ধরেই ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে আসছিলেন। বিশেষজ্ঞদের মতে, এই গাছ দুটির শিকড় প্রচুর পরিমাণে পানি শোষণ করে, যার ফলে মাটির আর্দ্রতা হ্রাস পায় এবং আশপাশের গাছপালার বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়। এছাড়া পাতায় থাকা বিষাক্ত উপাদান মাটিকে দূষিত করে, যা স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।