সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে প্রতি উপজেলায় মাসে একটি করে গণশুনানির আয়োজন করা হবে। যেন গণমানুষের মনের কথা কাছ থেকে সরাসরি শুনে সে অনুযায়ী কাজ করতে পারি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, একটি অভিযোগ বাক্স থাকবে। যেখানে সাধারণ মানুষ নিজেদের মতামত সহজেই জানাতে পারবেন। আল্লাহ চাইলে যদি এমপি নির্বাচিত হয়, অনেক দায়িত্ব থাকবে, কাজ করতে হবে। যেহেতু আমি মানুষ। কাজ করতে গিয়ে ভুল হবে। তাই আমার করা ভুলগুলো দয়া করে গণশুনানিতে জানাবেন বা সংকোচবোধ করলে অভিযোগ বাক্সের মাধ্যমে জানাবেন। যেন শুধরে নিতে পারি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়েই এ অঞ্চলের উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব। তাছাড়া আমার কাছে আসতে কাউকে কোনো নেতা ধরতে হবেনা, এন্ট্রি লাগবেনা।
পৃথক পথসভায় উপজেলার, বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও তাঁর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ, নির্বাচন, কামরুল