পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
রাজনীতি
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ-পরিকল্পনা গ্রহণ করেছেন। যাতে সর্বস্তরের মানুষ শহরের মত গ্রামে সেই সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। ইতোমধ্য সিলেটে বিভাগের রাস্তাঘাট-অবকাটামো উন্নয়নের ৫ হাজার, ৩শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
তিনি বলেন, জেলা পরিষদ সরকারের গ্রামীণ উন্নয়নের জন্য সকল পদক্ষেপ-পরিকল্পনা ও উন্নয়নকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে জেলা পরিষদ, সিলেটের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
এর আগে জেলা পরিষদ প্রশাসক বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনে জেলা পরিষদের পক্ষ থেকে একটি পোর্টেবল এক্স-রে মেশিন প্রদান করেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে বিয়ানীবাজার পৌর শহরে জেলা পরিষদের মালিকানাধীন মার্কেট ও পুকুর, বিয়ানীবাজার থানা এবং দুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ফায়জুল করিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি নজমুল সোসেন পুতুল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহবুব চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এড. আহমেদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, মহানগর বিএনপি নেতা ফাত্তাহ বকসী, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানীসহ বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
সিলেট জেলা পরিষদ, আবুল কাহের চৌধুরী শামীম, বাজেট বরাদ্দ, রাস্তাঘাট উন্নয়ন, অবকাঠামো, বিয়ানীবাজার