সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (আজমিরিগঞ্জ-বানিয়াচং) আসনে বিএনপি জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, ‘সারাদেশে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার শক্তিশালী প্রতিধ্বনি আজ বানিয়াচং–আজমিরীগঞ্জেও স্পষ্ট। এই দুই উপজেলার মানুষ দীর্ঘদিন অবহেলা আর বঞ্চনার শিকার।’
তিনি বলেন, ‘আপনারা আমাকে বিজয়ী করলে, এই জনপদের উন্নয়নের পূর্ণ দায়িত্ব আমি কাঁধে তুলে নেব।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বনিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এবং যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মুরাদ।
সভায় বক্তারা জানান, বানিয়াচং–আজমিরীগঞ্জের মানুষ এখন পরিবর্তন চায়, চায় ন্যায়ভিত্তিক উন্নয়ন ও মর্যাদাপূর্ণ জীবন। সেই আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে ধানের শীষ। এই প্রতীক মানেই মানুষের অধিকার, ভোটের মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মুফতি আমির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচন, বানিয়াচং, হবিগঞ্জ-২