০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

হবিগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ-ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫১ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামি নয়ন মিয়া ঢাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে ভিকটিমকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ টিম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার চকবাজার থানাধীন বকশীজার এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানায় দায়ের করা মামলা নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নয়ন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর এলাকার বাসিন্দা।

সূত্র জানায়, গেল বছরের ১৮ নভেম্বর নয়ন মিয়া ও সহযোগীরা ভিকটিমকে মাদ্রাসায় যাত্রার পথে মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়।

র‍্যাবের অভিযানের সময় গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামিকে চিহ্নিত করে তাকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তারকৃত আসামি নয়ন মিয়া ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, মাধবপুর, গ্রেপ্তার, অপহরণ, ধর্ষণ মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ