যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ মে, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে পাল্লাতল সীমান্ত দিয়ে আরও ৪৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার পাল্লাতল সীমান্ত দিয়ে আসার পথে স্থানীয়রা তাদের আটকে রেখে বিজিবির হাতে তুলে দেয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, 'আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক, তাদের পরিবারের কাছে পাঠানোর জন্য থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় বিভিন্ন সময়ে ভারতে গমন করে। সম্প্রতি ভারতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়। সেখানে পুলিশ তাদের জিনিসপত্র রেখে দেয়। এরপর তাদের বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেয়।'
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিলেট ভয়েসকে বলেন, 'বুধবার বিকেলে আমার কাছে ফোন আসে ভারত সীমান্ত দিয়ে আবার লোক ছেড়েছে, তখন আমিসহ স্থানীয়রা সীমান্তের কাছে গেলে ৪৪ জন আটক করি, তখন আমরা বিজিবিকে বিষয়টি জানালে তারা এসে তাদের আটক করে নিয়ে যায়।'
মৌলভীবাজার পুশব্যাক, পাল্লাতল সীমান্ত, বিএসএফ পুশব্যাক