২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্ট ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবি জানায়। শিক্ষার্থীরা এসব সিদ্ধান্তকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করেন।

এদিকে, সেনাবাহিনী সদস্যরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের শহীদ মিনার নেওয়া হয়।  শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্ট ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি ও পদোন্নতিতে বঞ্চিত হয়ে আসছেন। প্রস্তাবিত কোটা কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

বিক্ষোভের কারণে চৌহাট্টা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, শিক্ষার্থী, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ