২৫ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ভাই হত্যার দায়ে যাবজ্জীবনপ্রাপ্ত মহসিন ১৭ বছর পর গ্রেপ্তার

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাই শামীম মিয়া হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১৭ বছর পলাতক থাকার পর শুক্রবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করেছে কুলাউড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার বড় ভাই শামীম মিয়াকে হত্যা করেন। এ ঘটনায় কুলাউড়া থানায় দায়ের করা মামলা (নং–১১) শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যাকাণ্ডের পরপরই তিনি কাতারে পালিয়ে যান এবং পরবর্তীতে পর্তুগালে অবস্থান করেন। সম্প্রতি দেশে ফেরার পর পুলিশের নজরে আসেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আব্দুল আলীম, আল-আমিন ও এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, 'গ্রেপ্তারকৃত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কুলাউড়া হত্যা মামলা, শামীম মিয়া হত্যাকাণ্ড, মহসিন মিয়া গ্রেপ্তার, মৌলভীবাজার অপরাধ সংবাদ, যাবজ্জীবন কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ