পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে ছিনতাইয়ের অভিযোগে গাড়িসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের স্থানীয় দয়ামীর তেরো মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৬ জনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে চার জনের নাম পরিচয় পাওয়া যায়নি। আটককৃত বাকি দুইজন হচ্ছে, সিলেট জেলার শাহপরান থানার টিলাগড় এলাকার শৈলেন কুমার মল্লিকের ছেলে টিটন কুমার মল্লিক (৪৩) এবং জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫২)।
জানা যায়, রোববার দুপুরে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মহিষ বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৭০২৩) গাড়িকে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০) গতিরোধ করে। এ সময় নোহা গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপের চালককে মারধর করে। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে এগিয়ে গেলে হামলাকারীদের কয়েকজন পালিয়ে যায়। তবে নোহা গাড়ির চালকসহ দুজনকে স্থানীয়রা আটক করতে সক্ষম হন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত দুজনসহ পিকআপ ও নোহা গাড়িটি থানায় নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করে। ছিনতাইকারীদের হামলায় আহত চালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান। চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেট, ওসমানীনগর, ছিনতাই, সিলেট-ঢাকা মহাসড়ক, দয়ামীর তেরো মাইল