০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে আটক ১১

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৬ ৩:২১ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করার অপরাধে ১১ জনকে আটক করে সকলকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন  খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক'র নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ যৌথভাবে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান চালায়।

এ সময় গোয়াইনঘাট থানার এস আই আব্দুল হান্নান, সংগ্রাম বিওপির ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ‘অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করায় ১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, জাফলং, বালু উত্তোলন, টাস্কফোর্স, অভিযান, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ