বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে? জানালো এআই
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ফাইনালে উঠতে সিলেট টাইটান্সকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী রাইডার্স। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় ম্যাচটি শুরু হয়।
শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে নাজমুল হোসেনের দল রাজশাহী ওয়ারিয়রস। ফলে ম্যাচ জিতে ফাইনাল খেলতে সিলেটকে করতে হবে ১৬৬ রান।
রাজশাহী ওয়ারিয়রস এর একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মেহরব হাসান, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান, আবদুল গাফফার, সাহিবজাদা ফারহান, কেইন উইলিয়ামসন, বিনুরা ফার্নান্দো ও জিমি নিশাম।
সিলেট টাইটানস: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন, জাকির হাসান, স্যাম বিলিংস, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।
ফাইনাল, সিলেট টাইটান্স, বিপিএল