দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশঃ ১ জানুয়ারী, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
সিলেটে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন, ব্যাহত হচ্ছে কর্মজীবী মানুষের জীবনযাত্রা। শীতের প্রকোপে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগবালাই ও দুর্ভোগ।
আবহাওয়া অফিস জানিয়েছে-সিলেটে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষজন। ভোরে কাজের সন্ধানে বের হওয়া মানুষগুলোর দুর্ভগের শেষ নেই।
নগরীর আম্বরখানা এলাকায় রিকশাচালক জসিম উদ্দিন বলেন, ‘সকালে কাজের জন্য বের হতে হয়। কিন্তু এই শীতে বের হলেও হাত-পা ঠাণ্ডা হয়ে আসে রিকমা চালানো কষ্টকর হয়ে যায়।’
নগরের নবাবরোড ও মদিনামার্কেট এলাকায় দিনমজুরের ভিড় থাকে সকাল বেলা। তারা জানান, কাজের সন্ধানে ভোরে বের হতে হয়। এই সময়টা অত্যান্ত কষ্টের।
এদিকে, শীতের প্রকোপে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানান, শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে।
আবহাওয়া অফিস জানায়, আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে।
আজ বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । এই তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা যায়।
সর্বনিম্ন, তাপমাত্রা, সিলেট, মৃদু শৈত্যপ্রবাহ, ব্যাহত, জীবনযাত্রা