ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রতিবন্ধীদের কল্যাণে বড় পরিসরে কাজ করা ভারত-বাংলাদেশের অভিন্ন লক্ষ্য
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৭:২৭ অপরাহ্ন
শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা পৌর শহরের থানা জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের ছাত্র-জনতার আহ্বানে আয়োজিত এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ নেন। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের আহ্বান জানান। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাদ আহমেদকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গল উপজেলার নেতা মুজাহিদুল ইসলাম, বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিন চৌধুরী, গণধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদ, এনসিবি নেতা নিলয় রশিদ তন্ময়, মাওলানা এম. রহিম নোমানী, ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি নাইম ইসলাম, সংগঠনের উপদেষ্টা শাহজাহান আহমেদ, ফরিদুল ইসলাম নান্নুসহ আরও অনেকে।
শহীদ ওসমান হাদি, বিক্ষোভ, মিছিল-প্রতিবাদ, শ্রীমঙ্গল, ছাত্র-জনতা