২৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

সিলেট স্টেশন ক্লাবে বর্ষবরণ উৎসব উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৮ মে, ২০২৫ ৭:১৩ অপরাহ্ন


বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট স্টেশন ক্লাবে মহিলা উপ-পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় ক্লাবের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী চন্দর শেখর। বিশেষ অতিথি ছিলেন হাই কমিশনের দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফী।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী চন্দর শেখর বলেন, 'বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এমন আয়োজনে অংশগ্রহণ করে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। সাংস্কৃতিক বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে।' এ সময় ভারতে চিকিৎসার জন্য সিলেটের বাসিন্দাদের ভিসা আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে জানান তিনি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমেদ অ্যাডভোকেট, পরিচালক মো. আব্দুল্লাহ আহমদ, এএস মিজানুর রহমান, রাফি ইব্রাহিম প্রমুখ।

মহিলা উপ-পরিষদের সদস্যদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি ও মঞ্চনাটক। ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সুশৃঙ্খল সঞ্চালনায় ছিলেন উপ-পরিষদের আহ্বায়ক মৌসুমী সেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট স্টেশন ক্লাব, বাংলা নববর্ষ ১৪৩২, বর্ষবরণ অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ