রামিসা হত্যা মামলায় আইনজীবী হিসেবে লড়বেন সিলেটের শিশির মনির
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ৩:২৮ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর সিলেট জেলার সকল ব্যবসায়ী সংগঠন, বহুতল মার্কেট, বাজার ও বাণিজ্যিক ভবনে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয় থেকে জারি করা এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সরকারি নির্দেশনার আলোকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জেলার সব ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, মহান বিজয় দিবসের মর্যাদা ও তাৎপর্য রক্ষায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশিত।
চেম্বারের প্রশাসক সাঈদা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দিবস পালনে সরকারি নির্দেশনা অনুসরণ করা নাগরিক দায়িত্বের অংশ। এ কারণে বিজয় দিবসে সিলেটের প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাজার এলাকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানানো হয়েছে।
সিলেট, বিজয় দিবস, চেম্বার অব কমার্স