১১ জুন ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

হাদির ওপর হামলার ঘটনায় সিলেটে জুলাই যোদ্ধা সংসদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৯:২০ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় সিলেটে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। 

 

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মশাল মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের এমন দুর্বল অবস্থানে তারা লজ্জিত ও শঙ্কিত। হামলার ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতার প্রমাণ।

 

ওসমান হাদির ওপর প্রকাশ্যে দিবালোকে হামলার ঘটনাকে জুলাই গণঅভ্যুত্থানের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন নেতারা। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে জুলাই যোদ্ধারা ঘরে বসে থাকবে না।

 

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর দুইটার পরপরই রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিবর্ষনে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও আশঙ্কাজনক হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

 

সমাবেশে জেলা আহ্বায়ক লিটন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব নোমান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আহমদ, আমিনুল ইসলাম, সেলিম আহমদ শেলু, ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদ, জাবেদুর রহমান, সাহেল আহমদ, জাকওয়ান, আব্দুল জলিল, ময়নুল হক ইমন প্রমুখ নেতৃবৃন্দ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমান, হাদি, গুলিবিদ্ধ, সিলেট, বিক্ষোভ, মশাল মিছিল, জুলাই যোদ্ধা সংসদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ