২১ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

শাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধি, শাবিপ্রাবি

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–১ এর সামনে কালো ব্যাজ ধারণ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

 

পরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহম্মদ।  

 

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহম্মদের সভাপতিত্বে এবং অতিরিক্ত রেজিস্ট্রার আ. ফ. ম মিফতাউল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।  

 

তিনি বলেন, ‘কোনো দেশের প্রয়োজন ও সংকটময় সময়ে বুদ্ধিজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা তাঁদের চিন্তা, মতামত ও বিশ্লেষণ শেয়ারের মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেন।’

 

তিনি আরও বলেন, ‘বৈষম্য দূর করার লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করলেও সেই সংগ্রামের পূর্ণ অবসান এখনও ঘটেনি। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা আজ নানা কারণে হতাশায় নিমজ্জিত। যেসব মহান উদ্দেশ্যে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছেন, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।’

 

তিনি আরও বলেন, জুলাই অভ্যুতানের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা এবং মানুষের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। তবে দুঃখজনকভাবে দুই দিন আগেও জুলাই যোদ্ধা উসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, যা আমাদের প্রত্যাশাকে ব্যথিত করেছে। জুলাই বিপ্লবের পর জাতি যে স্বপ্ন দেখেছিল, তা এখনো বাস্তব রূপ পায়নি। আমরা আজও জাতি হিসেবে বিভক্ত হয়ে রয়েছি। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন । আলোচক হিসেবে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক।

 

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শহীদ বুদ্ধিজীবী দিবস, শাবিপ্রবি দিবস পালন, শহীদ বুদ্ধিজীবী স্মরণ, সিলেট বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ