১৩ জুন ২০২৬

দৈনন্দিন

বিশ্বনাথে দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৮:১০ অপরাহ্ন



 

সিলেটের বিশ্বনাথে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদ হলরুমে সকাল ১০টায় শুরু হওয়া কর্মশালা বিকেল ৫টায় শেষ হয়।

 

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও নারী শান্তি সহায়ক দলের সদস্যদের জন্য এ কর্মশালার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। এতে বিশ্বনাথ উপজেলা পিএফজি ও ওয়েভের সদস্যরা অংশ নেন।

 

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এসি নাজমুল হুদা মিনা ও এফসি কুদরত পাশা।

 

কর্মশালায় বক্তারা জানান, সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। 

 

এ সময় সবাই মিলে শান্তি ও সম্প্রীতির বিশ্বনাথ গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

 

কর্মশালায় অংশ নেন পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর প্রভাষক মোনায়েম খান, পিস অ্যাম্বাসেডর তজম্মুল আলী রাজু, কো-অর্ডিনেটর বদরুল ইসলাম মহসিনসহ পিএফজি ও নারী শান্তি সহায়ক দলের সদস্য আবুল বসর মোহাম্মদ ফারুক, সিতাব আলী, জয়নাল আবেদীন, মোহাম্মদ কাওছার খান, মলয় ভট্টাচার্য, তরিকুল ইসলাম, হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহিন, স্বপ্না শাহিন, এম এ রব, নাজমা বেগম, রাসনা বেগম, জোসনা বেগম, আশিকুর রহমান রানা, সফিক আহমদ পিয়ার, আশিক আলী, তাজুল ইসলাম, হাসিনা বেগম ও হাজেরা বেগম।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ