দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন
জরুরি মেরামত ও সংরক্ষণমূলক কাজের কারণে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী রোববার (১৪ ডিসেম্বর) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে এ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–১।
ফেসবুক পোস্টে জানানো হয়, জরুরি মেরামত, গাছের ডাল–পালা কাটাসহ সংরক্ষণমূলক কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিউবো জানায়, রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা এলাকা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজারসহ লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, রূপসা আবাসিক এলাকা, খাসদবীর প্রাথমিক বিদ্যালয় এলাকা, দারুস সালাম মাদ্রাসা রোড, আবাদানি, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, উমদারপাড়া, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকা।
এ ছাড়া একইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড়বাজার, বনশ্রী ও বাদামবাগিচা ১১ কেভি ফিডারের আওতাধীন বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়া গলি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, আঙ্গুর মিয়া গলি, মোল্লাপাড়া গলি, পাহাড়িকা, লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সিলেটে বিদ্যুৎ বন্ধ, লাক্কাতুরা উপকেন্দ্র, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট