০১ আগস্ট ২০২৬

দৈনন্দিন

নগরীর যেসব এলাকায় শনিবার থাকবে না বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ন


সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আগামী শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, গাছের ডাল–পালা কাটাসহ সংরক্ষণমূলক কাজের জন্য নগরীর ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকায় এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

 

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুরে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।

 

বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, বিউবো, সিলেট নামীয় পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয়, ‘বিবিবি-৩,বিউবো, বরইকান্দি,সিলেট-এর "১১ কেভি বিসিক" ফিডারের আওতাধীন এলাকামূহে নিম্নবর্ণিত তারিখ ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখিত।‘

 

শেয়ার করা বিজ্ঞতিতে উল্লেখ করা হয়, গাছের ডাল-পালা কাটা, জরুরি মেরামত ও সংরক্ষণএর জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর কদমতলী, মোমিনখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গানগর, কুশিঘাট, পালপুরসহ ১১ কেভি বিসিক ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট বিদ্যুৎ বন্ধ, বিসিক ফিডার মেরামত, বিউবো সিলেট ঘোষণা, বিদ্যুৎ শাটডাউন সিলেট, সিলেট পাওয়ার কাট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ