১৩ জুন ২০২৬

দৈনন্দিন

সিলেটের বঞ্চনার অবসান চাই: গণসংযোগে খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন


সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জন্মসূত্রে এবং হৃদয়ে তিনি সিলেটবাসীর মানুষ। আজন্ম সিলেটবাসীর পাশে আছি, আমৃত্যু সিলেটের সেবক হিসেবেই থাকতে চাই।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরীর শিবগঞ্জ থেকে টিলাগড় এবং বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। 

এ সময় তিনি বলেন, দেড় যুগ ধরে সিলেট উন্নয়নবঞ্চিত। সিলেটবাসীর প্রতিনিধি হয়ে সেই বঞ্চনার অবসান ঘটাতে চাই। উন্নয়ন, সংস্কার, রাজনীতি সবকিছুতেই আমার কাছে সবার আগে সিলেট।

খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, সিলেটবাসী উন্নয়নের উপহার পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সিলেটের ব্যবসায়ীদের পাশে ছিল। বিনিয়োগসহ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি ব্যক্তিগতভাবে সব সময় কাজ করে যাব।

গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহসভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, খন্দকার মুক্তাদির, জাতীয় সংসদ নির্বাচন, সিলেট-১

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ