কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৫ ৩:৩১ অপরাহ্ন
শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের পূর্ব হাঁটিতে অগ্নিকাণ্ডে বসতঘর হারানো সাত পরিবারের মাঝে উপহারস্বরুপ ঢেউটিন বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী কয়ছর এম আহমদ।
কয়ছর এম আহমদের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের প্রায় দুই লাখ টাকার টেকসই ৩২ বান টিন প্রদান করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কয়ছর আহমদের পক্ষে ক্ষতিগ্রস্তদের কাছে ঢেউটিন হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ।
এসময় তারা বলেন, 'গত রোববার রাতে আকষ্মিক আগুন লেগে বীরগাঁও গ্রামের ৭ টি পরিবারের সব পুঁড়ে যায়। খবর পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী, মানবিক নেতা কয়ছর এম আহমদ।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মানের সব টিন দেওয়ার ঘোষণা দেন। আজ সকালে তিনি ৩২ বান টিন এবং চালের অন্যান্য জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। তাঁর পক্ষ থেকে আমরা এসব টিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছি৷ ক্ষতিগ্রস্তদের সরকারী সহযোগীতা করার জন্য তিনি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছেন। আশা করি সরকারীভাবেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সব ধরনের সহযোগীতা পাবে।
এসময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সুনামগঞ্জ- আসনে বিএনপি মনোনিত প্রার্থী কয়ছর এম আহমদের জন্য দোয়া কামনা করেন তারা।'
ঢেউটিন পেয়ে কয়ছর এম আহমদসহ সহযোগিতায় এগিয়ে আসা বিএনপির সকল নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগী পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, সদস্য সিপাউর রহমান, দুলেন আহমদ, মুহিবুর রহমান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সহ-সাধারণ সম্পাদক নুর আহমদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বিএনপি নেতা হরমুজ আলী, যুবদল নেতা সাইফুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ প্রমূখ
শান্তিগঞ্জ, অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত, সহায়তা, এমপি প্রার্থী কয়ছর