কানাইঘাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
দৈনন্দিন
প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৫ ১:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন হলেন ও সুবহান মিয়ার ছেলে জালাল উদ্দীন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, ইউনিয়নের স্থানীয় বটতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে তালতলা জামে মসজিদের সভাপতি, ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৬০) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪২) বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে তালতলা এলাকায় গেলে সেখানে রাস্তার ওপরে ধানের ফাড়া বিছানো ও স্তূপ থাকায় বিপরীত থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটম গাড়ির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই গুরুতর আহত হন।
তাৎক্ষণিক গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কর্তব্যরত ডাক্তাররা তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। সিলেটে নিয়ে যাওয়ার সময় পথে ব্যবসায়ী গিয়াস মারা যান ও রাত ৮টার দিকে হাসপাতালে জালালকে নিয়ে গেলে দুজনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
কুলাউড়া,সড়ক দুর্ঘটনা,মোটরসাইকেল, নিয়ন্ত্রণ হারিয়ে, দুই ভাই নিহত