রামিসা হত্যা মামলায় আইনজীবী হিসেবে লড়বেন সিলেটের শিশির মনির
দৈনন্দিন
প্রকাশঃ ৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৩০ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ছুরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর।
সভায় বক্তব্য দেন দুপ্রকের সহসভাপতি রেজওয়াদুর রহমান চৌধুরী শাহীন, প্রণয় কুমার পাল, সুব্রত রঞ্জন হাজরা, সমাজসেবক আনহার আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ ও সাংবাদিক মুহিব হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইব্রাহীম, জুবেল আহমদ সেকেল, কাজী আবুল কালাম আজাদ, সাইফুর এম রেফুলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দুপ্রক সদস্যরা।
ওসমানীনগর, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, সিলেট